“বদলে দেওয়ার স্বপ্ন” কে সামনে রেখে কাজ করে থাকে সন্দ্বীপ ইউনিক সোসাইটি।
যেখানে মানুষ হরেক রকম পদ দিয়ে পেট পূজা করে ক্লান্ত শরীরটুকু দামি খাটের নরম বিছানায় মেলে দিয়ে পরম সুখের ঘুমে নিমগ্ন সেখানে পেটে এক রাজ্যের ক্ষুধা নিয়ে অভুক্ত মানুষগুলো রাস্তার পাশে ছেঁড়া কাঁথায় রাত কাটায়।
এখানে পার্থক্যটা শুধু কপালের। এক যুগ পুর্তিতে হাতে নেয়া ইভেন্ট সমূহের উদ্বোধনী কার্যক্রম শেষে ইউনিক সোসাইটি গিয়েছিলো নগরীর ফুটপাতে ঘুমিয়ে থাকা ছিন্নমূল, অসহায় এসব মানুষের কাছে রাতের খাবার নিয়ে। এক বেলা তৃপ্ত হয়ে খেতে পারাটা ওদের কাছে কতটা যে আনন্দের, হাতে তুলে দেয়া সাদা রংয়ের খাবারের বক্স টা খোলার পর মুচকি হাসি না দেখলে বুঝা যায় না
প্রতিটি সামাজিক কাজের প্রশান্তি এই হাসি গুলোর মাঝেই আমরা খুঁজে পাই।
আমরা চাই সমাজটাকে বদলে, একটি সুন্দর সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করতে।যেখানে হাসি থাকবে প্রতিটি অসহায় মানুষের মুখে।
গত ১২ বছরে অনেক কিছুই করেছে ইউনিক সোসাইটি। ইউনিকের কার্যক্রম অনেককেই উৎসাহিত করেছে,অনুপ্রাণিত করেছে যুব সমাজকে সামাজিক কার্যক্রমে আরো বেশি এগিয়ে আসতে।