“বদলে দেওয়ার স্বপ্ন” শ্লোগানকে ধারণা করে ২০০৮ সালের ২৩ সেপ্টেম্বর শুরু হয় সন্দ্বীপ ইউনিক সোসাইটির যাত্রা।সংগঠনের সূচনা লগ্ন থেকে সন্দ্বীপ ইউনিক সোসাইটি বিভিন্ন সেবা মূলক কার্যক্রম– শিক্ষা, চিকিৎসা, সংস্কৃতি, সামাজিক অবকাঠামো উন্নয়ন, সামাজিক অধিকার আন্দোলন, জাতীয় দিবস উদযাপন, পরিবেশবান্ধব কর্মসূচি, দুর্যোগকালীন সচেতনতা বৃদ্ধি ও কর্মসূচি, খাদ্যসামগ্রী বিতরণ, স্বাবলম্বী প্রজেক্ট, বয়ষ্ক ভাতা, শিক্ষা ভাতা সহ নানান রকম কর্মসূচি পালন করে আসছে।
আমাদের এই দীর্ঘ পথচলায় যেসকল শুভাকাঙ্ক্ষী আমাদের পাশে ছিলো এবং আছে তাদের সকলকে জানায় আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা নিয়ে ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও সে্বা মূলক কার্যক্রম নিয়ে মানুষের পাশে থাকবে সন্দ্বীপ ইউনিক সোসাইটি।
