৬ মাস বয়সী শিশু “রুফাইদ হাসান রাহিল” এর পাশে দাড়ালো সন্দ্বীপ ইউনিক সোসাইটি
৬ মাস বয়সী শিশু “রুফাইদ হাসান রাহিল” এর পাশে দাড়ালো Sandwip Unique
রুফাইদ হাসান রাহিল মাত্র ৫ মাস বয়সেই প্রাণঘাতী লিভার রোগে আক্রান্ত হয়েছে। জন্মের পর থেকেই নানা জটিলতায় ভুগছে সে, আর এখন ঢাকার পি.জি হাসপাতাল এবং চট্টগ্রামের বিভিন্ন চিকিৎসকদের মতে শিশুটির জীবন বাঁচাতে জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসা প্রয়োজন। দুঃখজনকভাবে, এই রোগের সঠিক ও কার্যকর চিকিৎসা বাংলাদেশে সম্ভব নয়। তাই রুফাইদ হাসান রাহিলকে বিদেশে ভারত নিয়ে গিয়ে চিকিৎসা কার্যক্রম চালাতে হবে।
কিন্তু এই চিকিৎসার খরচ অনেক বেশি, যা একটি সাধারণ পরিবারের পক্ষে বহন করা অসম্ভব। রাহিলের পরিবার একা এই লড়াই লড়তে পারছে না—তাদের প্রয়োজন আমাদের সবার সহযোগিতা। এমন অবস্থায় রুফাইদ হাসান রাহিলের পরিবারের পাশে দাড়িয়েছে সন্দ্বীপ ইউনিক সোসাইটি। ইউনিক সোসাইটির চিকিৎসা ফান্ড থেকে নগদ দশ হাজার (১০,০০০) টাকা প্রদান করে চেষ্টা করেছে অসহায় পরিবারটির পাশে দাড়াতে।
একটি ছোট্ট শিশুর হাসি বাঁচাতে, একটি নিষ্পাপ প্রাণকে নতুন জীবন দিতে আপনার সামান্য সহায়তাও হতে পারে অমূল্য অবদান।
আসুন আমরা সবাই মিলে রুফাইদ হাসান রাহিলের পাশে দাঁড়াই, যাতে সে সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারে।
আপনার দোয়া ও সহযোগিতাই রাহিলের নতুন জীবনের আলো হতে পারে।

