+৮৮০১৯৩৬২৩৫০৬০ sandwipuniquesociety@gmail.com

🚩বৃক্ষরোপন অভিযানঃ বাংলাদেশকে বলা হতো সবুজ নিসর্গের দেশ। সে পরিচিতি ক্রমেই নিষ্প্রভ হয়ে পড়ছে আমাদের ভুলে। দেশের নগরগুলো থেকে উধাও হয়ে যাচ্ছে সবুজের চিহ্ন। এদেশের দক্ষিণের বনাঞ্চল ভয়ঙ্কর সব প্রাকৃতিক আঘাতগুলোকে যুগ যুগ ধরে তার পিঠ দিয়ে ঠেকিয়ে দিচ্ছে,প্রলয়ঙ্কারী সব তান্ডব থেকে আগলে রাখে পুরো দেশকে। যার কারনে সাম্প্রতিককালে গাছপালার প্রতি সবার বাড়তি মনোযোগ লক্ষ্য করা যাচ্ছে। “সবুজ বৃক্ষ – বাঁচায় প্রাণ ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে সূচনালগ্ন থেকে বিভিন্ন সময় সন্দ্বীপের বিভিন্ন স্কুল আঙিনায়, কলেজ প্রাঙ্গণে, কিংবা রাস্তার ধারে স্ব- উদ্যোগে নানা রকমের ফলজ,বনজ এবং সৌন্দর্য বর্ধক গাছ রোপন এর মাধ্যমে সন্দ্বীপ ইউনিক সোসাইটি “বৃক্ষরোপন কার্যক্রম ” পরিচালনা এবং জনগনকে বৃক্ষরোপণ ও বনায়নে উৎসাহিত করে আসছে।