দেশের সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে নিজেদের আবির্ভাবে এতটা আলো ছড়াবে স্বাধীনতা ক্রীড়া সংঘ, সেটা কে–ই বা ভাবতে পেরেছিলেন!
গত বছর চ্যাম্পিয়নশিপ লিগে চ্যাম্পিয়ন হয়ে এসে কালই প্রিমিয়ার লিগে অভিষেক হলো খিলগাঁওয়ের দলটির এবং সেটি রঙিন হয়ে থাকল গত দুইবারের শিরোপাজয়ী, বিশাল বিনিয়োগের ক্লাব বসুন্ধরা কিংসের বিপক্ষে দারুণ এক জয়ে।
শুনলে অবাক হবেন, বসুন্ধরার একজন খেলোয়াড়ের পারিশ্রমিকের সমান টাকা দিয়েই গড়া হয়েছে পুরো স্বাধীনতা দলটিকে। মানে বসুন্ধরার একজন খেলোয়াড়ের বেতনই স্বাধীনতার সব খেলোয়াড়ের বেতনের যোগফল।